আল-মারকায বালিকা শাখার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সাদর সম্ভাষণ। পবিত্র কুরআন, হাদীস ও ইসলামী শিক্ষার সুমহান আলোকে শিক্ষার্থীদের আলোকিত করে গড়ে তোলার পাশাপাশি, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান, নৈতিক ও সুশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।
দ্বীনি শিক্ষার সুশীতল ছায়াতলে ভাষা, সাহিত্য, সমাজবিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের কন্যারা যেন সমান পারদর্শী হয়ে গড়ে ওঠে, সেই মহৎ লক্ষ্য নিয়ে ২০২২ সালে আল-মারকায বালিকা শাখার পথচলা শুরু হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীরা যেন সমসাময়িক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হওয়ার পাশাপাশি প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ-এর সুমহান আদর্শে নিজেদের জীবনকে আলোকিত করতে পারে।
এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে আমরা আমাদের শিক্ষাক্রমকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজিয়েছি। এখানে আরবি মাধ্যমকে ঐতিহ্যবাহী ‘দরসে নিজামী’-এর আদলে এবং বাংলা মাধ্যমকে বাংলাদেশ শিক্ষা বোর্ডের জাতীয় শিক্ষাক্রমের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। ফলে একজন শিক্ষার্থী দ্বীনি ও জেনারেল—উভয় শিক্ষার একটি চমৎকার সমন্বয় খুঁজে পায়।
প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা ও আদর্শিক ক্ষেত্রে আমরা সর্বদাই আকাবিরে দেওবন্দের চেতনা ও নীতিকে নিষ্ঠার সাথে অনুসরণ করে এগিয়ে চলছি। সমাজকে একটি সুশিক্ষিত, নীতিবান এবং আদর্শিক প্রজন্ম উপহার দেওয়াই আল-মারকায বালিকা শাখার মূল অঙ্গীকার এবং ঐকান্তিক লক্ষ্য।
Principal
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জ্ঞান অর্জন ও শিক্ষা দেওয়ার তাওফিক দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর ওপর।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমরা “আল-মারকায বালিকা শাখা” নামে একটি ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছি। এখানে কওমি মাদ্রাসার দ্বীনি শিক্ষার উচ্চতর আদর্শের সাথে আধুনিক স্কুল সিলেবাসের একটি চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো—আমাদের কন্যারা যেন দ্বীন ও দুনিয়া, উভয় জ্ঞানেই ভারসাম্যপূর্ণ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন: “আর দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না।” (সূরা কাসাস: ৭৭)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিখে এবং তা শিক্ষা দেয়।” (বুখারী)
একটি সুশৃঙ্খল ও আদর্শিক প্রজন্ম তৈরি করা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন সাজাবে এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে হবে দক্ষ ও আত্মবিশ্বাসী।
আমি বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু জীবিকা নির্বাহের জন্য নয়, বরং একটি সুন্দর সমাজ বিনির্মাণের কারিগর গড়ার জন্য। আমি অভিভাবকবৃন্দ ও সুধীমহলকে উদাত্ত আহ্বান জানাই—আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সন্তানদের দ্বীনদার, শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলি।
নওশিন শারিকা নিহা
আল কুরআন সংরক্ষণের ফজিলত
কুরআন হিফজ হলো একটি মর্যাদাপূর্ণ ইবাদত, যেখানে ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে কুরআন মুখস্থ করা হয়।
মাদ্রাসার হিফজ বিভাগে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে হিফজ সম্পন্ন করে।
হাফেজে কুরআন আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পান, আর মূল লক্ষ্য হলো কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা।
আসিফ আহমাদ
আয়া সোফিয়া ও ওসমানী সাম্রাজ্য
অটোম্যানরা মুসলমানদের হৃদয়ে এবং পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকবে দুইটা কারণে
এক: তাদের পাঁচশত বছরের রাজত্ব, গৌরবময় বিজয়, বীরত্বগাথা ইতিহাস, প্রজ্ঞাপণ্য সম্রাজ্য পরিচালনার এবং তাদের সম্রাটদের ব্যক্তিত্বের প্রভাব
দুই: সুলতান মুহাম্মদ আল ফাতিহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয় যা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভবিষ্যৎ বাণী
আসিফ আহমাদ
ইসলাম ও গণতন্ত্র
ইসলাম! একটি সার্বজনীন ধর্ম। মানুষ বাঁচার জন্য ও পৃথিবী টিকে থাকার জন্য ইসলাম সর্বকালে সর্বযুগে প্রাসঙ্গিক ও অবধারিত। ইসলাম একটি জীবন্ত ধর্ম। এর শাখা প্রশাখায় ছড়িয়ে ছিটিয়ে আছে জীবনাচারের নানান দিক। পক্ষান্তরে আমাদের সমাজে প্রচলিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি অপূর্ণাঙ্গ ও অসাড় মতবাদ।
আসিফ আহমাদ
মুসলিম ফেমিনিজম: ইসলামের আবরণে বিপজ্জনক কয়েকটি মতবাদ
বাংলা নারীবাদ শব্দের ইংরেজি রূপ Feminism মূলত Feminine মূল থেকে উদ্ভূত। নারীবাদ বা ফেমিনিজম শব্দটির পারিভাষিক সংজ্ঞা নিয়ে তুমুল বিতর্ক রয়েছে।
আসিফ আহমাদ
আল ইমামুল আজম আবু হানিফা
দ্বীনি বিধি-বিধানের ক্ষেত্রে মৌলিকভাবে একমাত্র আল্লাহরই আনুগত্য করা মানুষের জন্য অপরিহার্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা মৌলিকভাবে অনুসরণ এজন্য করি যে, তিনি আল্লাহ তাআলার বিধানাবলি তার জীবনের প্রতিটি কাজেকর্মে বাস্তবায়ন করেছেন।
এতদ্বারা আল-মারকায বালিকা শাখার সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র মাদ্রাসার ছাত্রীদের শৃঙ্খলা রক্ষা, নৈতিক মান উন্নয়ন এবং সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ বহিষ্কার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আল মারকায বালিকা শাখা (ইসলামিক স্কুল)
আল-মারকায বালিকা শাখার কুরবানী উপলক্ষে ছুটির নোটিশ
আল-মারকায বালিকা মাদ্রাসার বিভিন্ন বিভাগসমূহে মানসম্পন্ন ইসলামী শিক্ষা প্রদান করা হয়